ঈদ উপলক্ষে গরু বা ছাগলের মাংসতো দূরে থাক, দুই বেলা খাবারের ব্যবস্থা করাই তাদের জন্য কঠিন হয়ে গেছে। প্রচণ্ড অভাব আর দুশ্চিন্তায় দুর্বিষহ তাদের জীবন।
হাওরাঞ্চলের সাত জেলায় বোরো মৌসুমে উৎপাদিত ধান দেশের ১৮–২০ শতাংশ চাহিদা পূরণ করে। এ বছর আকস্মিক বৃষ্টি ও হাওর রক্ষা বাঁধ ভেঙে হাওরের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।